মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতএবার টার্গেটে জামায়াত সেক্রেটারি, এক্স অ্যাকাউন্ট হ্যাকড

এবার টার্গেটে জামায়াত সেক্রেটারি, এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিও হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেল হ্যাক করে রাত ৮টা ৩১ মিনিটে হ্যাকাররা একটি আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনায় দলীয়ভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments