বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়জামায়াত প্রার্থীর ইন্তেকাল, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

জামায়াত প্রার্থীর ইন্তেকাল, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারিও ছিলেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments