বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
spot_img
Homeরাজনীতিছাত্রশিবিরের ৪৯তম বর্ষপূর্তি কাল

ছাত্রশিবিরের ৪৯তম বর্ষপূর্তি কাল

দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। মূলত জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্রসংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী। দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে রাজধানীতে ‘স্বাগত র‍্যালি’ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হবে, এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। এদিকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ আয়োজন করা হবে। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়ে চলবে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments