বগুড়া প্রতিনিধি: ৭ আগষ্ট বগুড়া জেলার গাবতলী উপজেলায় ধলীরচর গ্রামে ফজলুল হক ব্রীজ এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি জনাব মোরশেদ মিলটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মোঃ ফারুক আহম্মেদ পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এনামুল হক নতুন, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, জুলফিকার হায়দার গামা সহ -সভাপতি উপজেলা বিএনপি, এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, আতিকুর রহমান (পিন্টু) সভাপতি, সুখানপুকুর ইউনিয়ন বিএনপি, সাজেদুর রহমান, উপজেলা প্রকৌশলী, গাবতলী, রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, সুখানপুকুর ইউনিয়ন বিএনপি। সূধী সমাবেশের প্রথমে এমপি মোরশেদ মিলটন ব্রীজের নাম ফলক উদ্বোধন করেন।



