বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন ও সেক্রেটারি পার্থ পাল চৌধুরী। মনোনয়নপত্র সংগ্রহের পর আবু তালেব বলেন, ফেনী-১ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, এ আসনের সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এবার ভোটাররা তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেবেন বলে তারা আশাবাদী। বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। একই আসন থেকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর পক্ষে ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর উল্যাহ মজুমদার আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments