বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে ৩৭ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

লক্ষ্মীপুরে ৩৭ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

গ্রামীণ জনপদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৩৭ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজন করে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যারা ক্রেস্ট দিয়ে গুণিজনদের সম্মাননা জানায়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এই ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠান ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুন আল রশিদ। শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপনিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু হান্নান লাভলু, ওমর ফারুক, মোমিন শুভ্র ও জিকু। শুক্রবার (২৬ ডিসেম্বর) জমকালো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে তিন ইউনিয়ন—ভাটরা, বদলকোট ও চিতোষীর—এর গ্রামে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানকে সামনে রেখে বড়দিন ও সপ্তাহিক মিলনে টানা তিনদিনের ছুটিতে পরিবার ও প্রজন্ম নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীরা গ্রামের বাড়িতে এসেছেন। প্রবাসীরাও ছুটি নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এককথায় গ্রামগুলোতে ঈদের আমেজ বিরাজ করছে। এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘স্বর্ণালী শতক’। ১০০ বছর আগে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী মৌলভী আবদুর রহমানের উদ্যোগে তার নামে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments