নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক আওয়ামী লীগ এমপি এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি নাসির বিন আসগরের প্রকাশ্য বৈঠকের খবর ও ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য টাউন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই বৈঠকের ছবি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
৫ আগস্টের পর বর্তমান পরিস্থিতিতে দুই বিপরীত মেরুর নেতার এমন প্রকাশ্য অবস্থানকে সাধারণ ভোটাররা বড় কোনো নির্বাচনী সমঝোতা বা ‘গোপন ডিল’ হিসেবে দেখছেন। নেটিজেনদের মাঝে এই নিয়ে চলছে তুমুল আলোচনা ও কৌতূহলী মন্তব্য, যা এলাকার নির্বাচনী সমীকরণকে নতুন মোড় দিচ্ছে।



