শনিবার, মার্চ ১৪, ২০২৬
spot_img
Homeসারাদেশরাজবাড়ীতে ডি‌জেল ও অকটেনের তীব্র সংকট, বিপাকে যানবাহন চালকরা

রাজবাড়ীতে ডি‌জেল ও অকটেনের তীব্র সংকট, বিপাকে যানবাহন চালকরা

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলায় ডি‌জেল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি তেল পাম্পে ডি‌জেল ও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন ডি‌জেল ও অকটেনচালিত যানবাহনের চালকরা।
শনিবার সকাল থেকেই বিভিন্ন তেল পাম্পে তেল নিতে এসে খালি হাতে ফিরে যেতে দেখা যায় অনেক চালককে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। হঠাৎ করে জ্বালানির এ সংকটে পরিবহন চলাচলেও প্রভাব পড়তে শুরু করেছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকেই খুলনা ডিপোতে তেলবাহী গাড়ি আটকে রয়েছে। সেখান থেকে তেল সরবরাহ না আসায় জেলার পাম্পগুলোতে ডি‌জেল ও অকটেন ফুরিয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments