শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম আব্দুর রাজ্জাক (৪০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলা এলাকার সোনাপুকুর দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরে আসছিলেন রাজ্জাক। পথিমধ্যে রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে কুপিয়ে নগদ প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাটি তাদের জানা আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে



