শনিবার, মার্চ ১৪, ২০২৬
spot_img
Homeসারাদেশদেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক

দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক


আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে পৃথক পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক অভিযুক্ত দুই কিশোর মো: সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাব (১৬)কে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে থানা পুলিশ। এর আগে ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে মো: সিফাত (১৪) ও মো: জাহিদুল ইসলাম সিহাব(১৬) নামে দুই অভিযুক্তকে আটক করেছে।
শিশু ধর্ষণের ঘটনা দুইটি ঘটেছে গত ৮ই মার্চ ও ১৩ই মার্চ দেবিদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়ির অভিযুক্ত মো: সিফাতের নিজ বাসস্থানে এবং অপর ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ১নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্ত মো: জাহিদুল ইসলাম সিহাবের নিজ বাসস্থানে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠুনে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত(১৪) ভিক্টিম শিশুটিকে উঠিয়ে নিয়ে তার নিজ ঘরে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন ঘটনাটি দেখে ফেললেও সিফাত এ ঘটনাটি কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষয়টি গোপন থাকে। এদিকে প্রায় ৩-৪ দিন শিশুটি খাওয়া- দাওয়া ছেড়ে দিয়ে নিরব ও নিশ্চুপ থাকায় মা-বাবার জিজ্ঞাসাবাদে ভিক্টিমের ছোট বোন বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনা শুনার পরই ওই শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
অপর ঘটনাটি মামলার বিবরনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো: বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সিহাব তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির সূর-চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এ ব্যপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments