দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
ফুলপুর বালিয়া সুলতানের মোড় এলাকায় “সহজ কার্ড” ১০০ টাকায় বিক্রি করে প্রতি কার্ডের বিপরীতে ১০০০ টাকায় সাধারণ মানুষের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে প্রতারণা করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ কার্ডের ডিলারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



