মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img
Homeসারাদেশনওগাঁয় বি. আর. সুপার বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

নওগাঁয় বি. আর. সুপার বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

মোঃ মাহমুদুল হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা এক বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃ’ত ইব্রাহিমের ছেলে। তিনি বি. আর. সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন জাহিদ। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ওসি (তদন্ত)খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments