মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীতে লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

বগুড়ার গাবতলীতে লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাবতলী (বগুড়া) ‎ প্রতিনিধিঃ
‎‎বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যা মামলার আসামি পার্থ সিংহ (৩০) কে জামালপুর এলাকাতে‌ পুলিশ গ্রেফতার করেছে।
‎সে পুলিশকে জানিয়েছে, কোদালের ঘাড়ি (উল্টো) পাশ দিয়ে আঘাতে কৃষক আব্দুল লতিফ আকন্দকে হত্যার পর বিবস্ত্র করে লাশ ফেলে পালিয়ে যায়।
‎সে কি কারনে হত্যা করেছে, সে ব্যাপারে পুলিশের কাছে মুখ খোলেনি।
‎গাবতলী মডেল থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন
‎মঙ্গলবার (৩১ মার্চ) অভিযান চালিয়ে সেচ মেশিন ঘর হতে হত্যা কাজে ব্যবহৃত কোদাল উদ্ধার করেছে।
‎ আসামির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন নিশ্চিত করেছেন।
‎গ্রেফতারকৃত পার্থ সিংহ, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহ’র ছেলে।

‎উল্লেখ্য, রোববার (২৯ মার্চ)‌ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া‌ গ্রামের মৃতঃ মোবারক আকন্দ ছেলে আব্দুল লতিফ আকন্দের (৬৫) লাশ গাবতলী মডেল থানার পুলিশ শালমারা আব্দুল লতিফ আকন্দ’র সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করে।
‎ঘটনার রাতে নিহত আব্দুল লতিফ আকন্দ’র ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments