মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি:
ময়মনসিংহ রেঞ্জের মধ্যে ফেব্রুয়ারি ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জনসম্পৃক্ততা এবং নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এতে ফেব্রুয়ারি মাসে সার্বিক পারফরম্যান্সের জন্য শেরপুর জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে।
পরে সভায় ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার নিকট থেকে সম্মানজনক স্বীকৃতি স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।



