মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img
Homeসারাদেশরাজবাড়ীতে জ্বালানি সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও তেল পাচ্ছেন না ভোক্তারা

রাজবাড়ীতে জ্বালানি সংকট: ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও তেল পাচ্ছেন না ভোক্তারা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাম্প গুলিতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে না তেল ভোগান্তিতে সাধারণ মানুষ।
জেলার ১০ টি পাম্পের মধ্যে ৩১ মার্চ ৩টি পাম্পে সকাল থেকে তেল দেওয়া হয়, সেই পাম্প গুলোতে দুপুর ১ টার পর তেল শেষ বলে জানালে অপেক্ষায় থাকা জনতা উত্তেজিত হয়।
ক্রেতারা অভিযোগ করেন পাম্প সংশ্লিষ্ট, প্রশাসন, ও সরকার দলীয় নেতাদের হস্তক্ষেপে দেওয়া হচ্ছে তেল, পরিচিত জনদের বোতলসহ অনিয়মের মাধ্যমে তাদের পর্যাপ্ত তেল দেওয়া হয়। এ কারনে তেল পাচ্ছে না সাধারন মানুষ।
সাধারণ মোটরসাইকেল চালক বিভিন্ন পেশায় জড়িত মানুষ গুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষুূদ্ব প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকলে তেল দেওয়া হবেনা বলে মাইকিং করছেন প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments