দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ফুলপুর পৌরসভা দিউ গ্রামের নবী হোসেনের ছেলে রিয়াদ (২৪) নামে মাটির ঠিকাদার নিহত হয়েছে।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ময়মনসিংহ মহাসড়ক ফুলপুর কাড়াহা ব্র্যাক অফিসের সামনে উক্ত দুর্ঘটনা ঘটে। ওভার স্পিডে সামনের গাড়িকে ধাক্কা দিলে ড্রাইভারসহ দূইজন আটকা পড়ে। ফায়ার সার্ভিস এসে গাড়ী কেটে তাদেরকে উদ্ধার করে। ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক । রাত ৩ টার সময় উক্ত দুর্ঘটনা ঘটে।
নি’হত রিয়াদ ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠু ও এ.কে. এম. আরিফুল হক এর ভাতিজা।



