বুধবার, এপ্রিল ১, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনায় অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

হোমনায় অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

‎নাজমুল সাদ, কুমিল্লা, হোমনা প্রতিনিধিঃ

‎কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হোমনা থানাধীন ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকার ভূইয়া বাড়ী কবরস্থানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

‎হোমনা থানার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিন সঙ্গীয় এএসআই আল আমিন ও ফোর্সসহ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উক্ত স্থানে একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মোঃ মনির হোসেন (৩৮), পিতা-ইউনুছ মিয়া, মাতা-হাসোয়ারা বেগম, গ্রাম-দূর্গাপুর, ইউনিয়ন-২নং ঘাগুটিয়া, থানা-হোমনা, জেলা-কুমিল্লা।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটির গায়ে “MADE IN USA” ও “7.65 RND” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments