দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ক্রীড়া অঙ্গনে নতুন নেতৃত্ব আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখা মো: জামিল আহমেদ সৌরভকে ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
মো: জামিল আহমেদ সৌরভ একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি পূর্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।



