দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা মিশুক, বেবি টেক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন যার রেজিঃ নং- ময়মন-০১৫ এর আহবায়ক/সাব কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ খালেকে আহবায়ক, মোঃ মুঞ্জুরুল হককে যুগ্ম আহবায়ক মোঃ ময়ছর উদ্দিনকে সদস্য সচিব, মোঃ খোকন মিয়া ও মোঃ হামিদুল ইসলামকে সদস্য করে আহবায়ক/সাব কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পযর্ন্ত এ কমিটি দায়িত্ব পালন করে যাবে। সভার সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠনের পর গত ১ এপ্রিল উপ- পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর ময়মনসিংহকে অবহিত করা হয়। ফুলপুরস্থ হাজী কমিউিনিটি সেন্টারে শনিবার বিএনপি নেতৃবৃন্দের সাথে নব গঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌরসভা বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপি নেতা একেম সাদেকুর রহমান, হুমায়ন কবির মিলন প্রমুখ।



