সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন,স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশনা

শেরপুরে খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন,স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশনা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির আওতায় শেরপুর জেলার অগ্রগতি তদারকির লক্ষ্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিল, পাঠাকাটা ইউনিয়নের গোদাডাঙ্গা এলাকা এবং শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দিরচর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট স্থানসমূহে খাল খননের ডিমার্কেশন যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বাস্তবায়ন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্যতা নিরূপণ করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স, নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, সহকারী কমিশনার (ভূমি), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments