মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে শোভাযাত্রা ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জে শোভাযাত্রা ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জবাসী আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments