শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
spot_img
Homeসারাদেশহোমনায় ‘বাতিঘর’ গ্রন্থের মোড়ক উন্মোচন, ইতিহাস সংরক্ষণে নতুন দিগন্ত

হোমনায় ‘বাতিঘর’ গ্রন্থের মোড়ক উন্মোচন, ইতিহাস সংরক্ষণে নতুন দিগন্ত

নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা সরকারি কলেজের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের দলিল হিসেবে রচিত ‘বাতিঘর’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি কলেজের হলরুমে আয়োজিত এক সাদামাটা কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটি সম্পাদনা করেছেন কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমে তিনি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক তথ্য, শিক্ষাবিষয়ক কার্যক্রম, সাফল্য এবং স্মৃতিচারণমূলক উপাত্ত সংগ্রহ করে বইটি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মহিউদ্দিন মোঃ শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, ‘বাতিঘর শুধু একটি বই নয়, এটি হোমনা সরকারি কলেজের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষক ও হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুর্শিদ আলম, সহকারী অধ্যাপক মিনু হক, মোঃ ফরিদ খানসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।

বক্তারা বলেন, ‘বাতিঘর’ গ্রন্থটি হোমনা সরকারি কলেজের অতীত থেকে বর্তমান পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও স্মৃতিচারণকে ধারণ করেছে। এটি ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments