বগুড় প্রতিনিধিঃ
বগুড়া গাবতলী উপজেলায় সোনারায় ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউ টিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন। শনিবার বিকালে সরধনকুটি হাফেজি মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বগুড়া -৭ গাবতলী ও শাজাহানপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল। উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা পিআইও মফিজুল ইসলামসহ দলীয় নেতা কর্মী ও উপজেলা দপ্তরের কর্মকর্তাগন সহ অনেকে।



