রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে ইয়াবাসহ আব্দুস সামাদ(৪৫) গ্রেফতার

ফুলপুরে ইয়াবাসহ আব্দুস সামাদ(৪৫) গ্রেফতার

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর-তারাকান্দা উপজেলা প্রতিনিধি:

ফুলপুরে আব্দুস সামাদ ( ৪৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসানের দিকনির্দেশনায় এস আই শামীম হাসান, এস আই কাদের, এস আই খাইরুল ইসলাম, এএস আই মাজহারুল ইসলাম, এএস আই রুহুল আমীন এএস আই টিটু সহ পুলিশ ফোর্স শুক্রবার রাতে উপজেলার রাম ভদ্রপুর ইউনিয়ন এর চর বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে ১০২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়

গ্রেফতারকৃত আব্দুস সামাদ ঐ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী; তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments