বুধবার, জুলাই ২২, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

ফুলপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

দিল মোহাম্মদ চঞ্চল, ​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্ত ও ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে তাঁদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।”

​ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাহাবুব রশিদ ফরাজি।

​এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুব আলম মন্ডল সহ স্থানীয় জামায়াত ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি ও দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments