শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img
Homeসারাদেশশহীদ সাব্বিরের কবর জিয়ারতে অংশনেন মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ

শহীদ সাব্বিরের কবর জিয়ারতে অংশনেন মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ

আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা:

চব্বিশের (৫ই আগষ্ট) গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমিনুল ইসলাম সাব্বির গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাকালীন অবস্থায় শহীদ হন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ২নং ওয়ার্ড, দক্ষিণ ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোশল বিনিময় করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও দেবিদ্বার পৌর মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ।

স্থানীয় মহল্লাবাসী ও শহীদ সাব্বিরের পরিবারকে সাথে নিয়ে তার নিজ এলাকা দক্ষিণ ভিংলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্নে অবস্থিত কবরস্থানে শহীদ সাব্বির সহ এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা কবর জিয়ারত কর্মসূচির মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করেন।

উক্ত দোয়ায় অংশগ্রহণ করেন, এনসিপির প্রতিনিধি আবু কাউসার সাগর, মো. কামরুজ্জামান, ডা. অলি উল্লাহ। জাতীয় যুবশক্তির প্রতিনিধি আসিফুল ইসলাম ফয়াসাল, সাংবাদিক আবদুল্লাহ সামি, ডা. সফিউল্লাহ, ওমর ফারুক, আল আমিন, সাগর আহমেদ। জাতীয় শ্রমিক শক্তির রুবেল মিয়া, জাহাঙ্গীর আলম, এনামুল হক, শামিম, বেলাল হোসেন, সুজন মিয়া ও ছাত্রশক্তির সিয়াম, সুমন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

জিয়ারত শেষে সাব্বিরের পরিবারের খোজ নিতে ছুঁটে যান তার বাসায়, সাব্বিরের মা রিনা বেগম বলেন, হাসনাত আবদুল্লাহ এমপি মহোদয় আমার পরিবারের পাশে দাড়িয়েছেন সন্তানের মতো। তিনি সকল শহীদ পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখেন। তেমনি আপনি নাহিদ ও আমাদের পাশে আছেন এবং থাকবেন। প্রায় দেড় বছর হলো আমার ছেলেকে হারিয়েছি। কিন্তু আপনাদের আন্তরিকতায় শহীদ পরিবারদের হারানো বেদনা মনে পড়লেও আমরা মনে করি আপনারাই আমার সেই হারানো সন্তান সাব্বির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments