রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeসারাদেশসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যুবক মুরাদ শেখ (৩৭) নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহত মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন মুঠোফোনে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দাম্মামের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার ছোট ভাই মুরাদ মারা যান। তার মরদেহ বর্তমানে জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, “মরদেহ দ্রুত দেশে আনতে বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
শোকের ছায়া পরিবার ও এলাকায়
স্থানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্রসন্তান। এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির ওপর খোঁজখবর রাখছি। নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনাসহ যেকোনো বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা সচেষ্ট রয়েছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments