রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeসারাদেশগাবতলীতে প্রাথমিক পর্যায়ের বালক বালিকার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাবতলীতে প্রাথমিক পর্যায়ের বালক বালিকার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি:

গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত গাবতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক বালিকার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিশনার শামীম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী শাজাহানপুর আসনের সংসদ সদস্য মো: মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান মনি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহকারী শিক্ষা অফিসার মাকসুদা রহমান, আমিনুল ইসলাম,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, নেপালতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকু প্রমূখ। উক্ত খেলায় বালক গ্রুপে বিজয় অর্জন করেন সোনারায় প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে বিজয় অর্জন করেন উজগ্রাম প্রাথমিক বিদ্যালয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য মোর্শেদ মিলটন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments