দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি ঃ
দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া সত্ত্বেও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান না পেয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল নেতা একেএম তৌহিদ।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তৌহিদ লিখেছেন, “ক্ষমতার চেয়ার ক্ষণস্থায়ী।যে দলের জন্য দুঃসময়ে জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছি, নিজের পকেটের টাকা খরচ করে আন্দোলন সংগ্রাম করেছি—আজ আমি অবহেলিত মানুষ।”
তিনি আরও উল্লেখ করেন,২০২৩ সালে একবার কারাবরণ এবং ২০২৪ সালে দীর্ঘ সময় অন্ধকার কারাগারে কাটানোর মতো ত্যাগের পরও দলীয় মূল্যায়ন না পাওয়ায় তিনি মর্মাহত।তার দাবি,এই সময়গুলো তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেড়ে নিয়েছে,যার প্রতিফলন তিনি বর্তমান কমিটিতে পাননি।
তবে সবকিছুর পরও তৌহিদ তার বার্তার শেষাংশে দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “সবার জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন।”
এ.কে. এম তৌহিদ



