মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeসারাদেশচৌগাছায় নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমে জড়িত নেতাসহ ৫ জন আটক

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমে জড়িত নেতাসহ ৫ জন আটক

আজিজুর রহমান, (যশোর) চৌগাছা উপজেলার প্রতিনিধি:


যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (রাত) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের নুর ইসলামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন (৬২), নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা খালপাড় এলাকার শওকত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫৮), সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে রোকন উদ্দিন (৩৮), হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের তোরাপ হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন (৫৭) এবং ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুখু (২৭)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একজন সাজাপ্রাপ্ত আসামি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments