আমিনুল আকন্দ, বগুড়া প্রতিনিধিঃ
দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে গাবতলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা, বই প্রদর্শনী ও কবিতা পাঠে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল বারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাট্যজন কবির রহমান, বাংলাদেশ স্কাউট গাবতলী উপজেলা সম্পাদক মো: জুলফিকার আলী, গ্রাম ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ তাজুল ইসলাম লিটন ও ব্যবসায়ী নিজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরির সভাপতি কবি ইসলাম রফিক।
কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি এস এম আনিছুর রহমান, কবি সিকতা কাজল ও আকতার হোসেন। কবিতা আবৃত্তি করেন কবি রিফাহ তামান্না, কবি শাকিবুল শাকিল, কবি মাহাবুব টুটুল, কবি মনসুর রহমান তানসেন ও কবি হাবীবুল্লাহ জুয়েল।



