মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীতে ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

বগুড়ার গাবতলীতে ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৩ জুন মঙ্গলবার বিকেলে বগুড়ার গাবতলীতে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ও শ্রমিকদলের আয়োজনে আওয়ামী লীগের ঠিকানা এই দেশে হবেনা এই স্লোগানের মধ্যে দিয়ে এক বিক্ষোভ মিছিল পৌর এলাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments