মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

শেরিফ হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৩ জুন) যথাযথ পুলিশ পাহারায় নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় দায়ের করা একটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৫, জিআর নং-১৭৫) চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নুরুজ্জামান ইসলাম (৩০), মো. রুবেল মিয়া (৩৬), মো. শরীফ আহম্মেদ (২৫) এবং মো. হোসেন ইসলাম (৩৪)।
তাদের মধ্যে নুরুজ্জামান ইসলামের স্থায়ী ঠিকানা রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর এলাকায় হলেও তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি এলাকায় বসবাস করছিলেন। অপর তিন আসামিও একই এলাকার বাসিন্দা।
এদিকে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর অধীনে দায়ের করা অপর একটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৪, জিআর নং-১৭৪) আরও দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. রিপন মিয়া (১৯) ও মো. হাফিজুল ইসলাম (১৯)। উভয়েই কিশোরগঞ্জ থানার উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মহাসিন জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments