শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরে ছাত্রলীগ কার্যালয়ের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা

ফুলপুরে ছাত্রলীগ কার্যালয়ের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং ফুলপুর ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

​গত ৫ নং ফুলপুর ইউপি ছাত্রলীগ কার্যালয়ের পরিচয় ব্যবহার করে একটি ফেসবুক পোস্টে দলটির রাজনৈতিক অবস্থান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।

​উক্ত পোস্টে লেখা হয়, “ভালোবাসা কখনো নিষেধাজ্ঞা মানে না!” বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে সেখানে আরও বলা হয়, “বহুদলীয় গণতন্ত্রের নামে যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বেনিফিট তৎকালীন পশ্চিম পাকিস্তান পেয়েছিল, আপনারাও পাবেন, ইনশাআল্লাহ।”

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্ক এবং দলটিকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষিতেই ছাত্রলীগ কার্যালয়ের পক্ষ থেকে এই ঐতিহাসিক তুলনা টেনে বার্তাটি দেওয়া হয়েছে। আইয়ুব খানের আমলে বা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ওপর আসা ঐতিহাসিক দমন-পীড়নের প্রসঙ্গ টেনে মূলত বর্তমান বিরোধীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই পোস্টে।

​এই বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments