ঢাকা, ২৩ আগস্ট ২০২৫: দেশ বরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্তের সাবেক সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, “জনাব আলমগীর মহিউদ্দিন ছিলেন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।”
তিনি আরও বলেন, “আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”



