বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeচাকরিপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০ পদে চাকরির সুযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০ পদে চাকরির সুযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। পদগুলো ১৩ থেকে ২০ গ্রেডে বিভক্ত। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৫ আগস্ট ২০২৫ তারিখে।

পদের বিবরণ:

  1. কম্পিউটার অপারেটর
    • পদসংখ্যা: ১
    • গ্রেড: ১৩
    • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
    • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক/সমমান, কম্পিউটার মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি ও Standard Aptitude Test উত্তীর্ণ
    • আবেদন ফি: ১১২ টাকা
  2. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    • পদসংখ্যা: ৬
    • গ্রেড: ১৩
    • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
    • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান, কম্পিউটারে দক্ষতা, নির্দিষ্ট গতি সাঁটলিপি ও মুদ্রাক্ষর
    • আবেদন ফি: ১১২ টাকা
  3. ক্যাশিয়ার
    • পদসংখ্যা: ১
    • গ্রেড: ১৪
    • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
    • যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক, কম্পিউটার দক্ষতা
    • আবেদন ফি: ১১২ টাকা
  4. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • পদসংখ্যা: ৫
    • গ্রেড: ১৬
    • বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
    • যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান, কম্পিউটার মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি ও দক্ষতা
    • আবেদন ফি: ১১২ টাকা
  5. অফিস সহায়ক
    • পদসংখ্যা: ২০
    • গ্রেড: ২০
    • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
    • যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
    • আবেদন ফি: ৫৬ টাকা

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী সাধারণ প্রার্থীর জন্য ১৮–৩২ বছর। ২ ও ৪ নম্বর পদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নির্দেশনা:

  • সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
  • একাধিক পদে আবেদন না করার পরামর্শ।

আবেদন পদ্ধতি:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
  • আবেদনপত্র জমা শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা
  • আবেদনপত্র জমা শেষ: ২১ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা

বিস্তারিত তথ্য ও আবেদনপত্র: www.mopme.gov.bd

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments