শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeচাকরিশিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারা দেশের বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা দূর করতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সারা দেশ থেকে মোট ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং এসব পদ পূরণে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ই-রিকুইজিশন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পদগুলো পূরণের জন্য দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং পর্যায়ক্রমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা এবং ১ হাজার ৯২৩টি বিএম কলেজ রয়েছে। সাম্প্রতিক অস্থিরতায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও সরকার শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও গুণগত মান ফেরাতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments