শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeজাতীয়বিএনপি নেতার হাতে নারী শিক্ষক লাঞ্ছিত, অধ্যক্ষসহ আহত ৫

বিএনপি নেতার হাতে নারী শিক্ষক লাঞ্ছিত, অধ্যক্ষসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালীন এক নারী শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা এবং অধ্যক্ষসহ ৫ জনকে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে স্থানীয় বিএনপির এক নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। বিভিন্ন বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা কক্ষের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এসময় আকবর আলী প্রকাশ্যে নারী প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতা খুলে আঘাত করতে থাকেন। অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্য শিক্ষকেরা বাধা দিতে গেলে তারাও হামলার শিকার হন। হামলায় অধ্যক্ষ, আলেয়া খাতুন হীরা ও অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ ও নারী প্রভাষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষকরা অভিযোগ করেছেন, অধ্যক্ষের কাছে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করে আসছিল, তাতে রাজি না হওয়ায় এই হামলা। তবে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও হামলার শিকার হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments