বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষরাকসু নির্বাচন: ভিপি পদে ২০, জিএস পদে ১৫ জন লড়াইয়ে

রাকসু নির্বাচন: ভিপি পদে ২০, জিএস পদে ১৫ জন লড়াইয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে রোববার। এবার রাকসুর ২৩টি পদে ২৬০ জন, সিনেটের ৫টি পদে ৬২ জন এবং ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে তিন স্তরের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হয়েছে মোট ৯২৫টি।

রোববার রাতে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

রাকসুর মনোনয়ন পরিস্থিতি

রাকসুর ২৩টি পদে লড়তে চান ২৬০ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি, মহিলা, তথ্য ও গবেষণা, প্রকাশনা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজকল্যাণ—প্রতিটি পদেই একাধিক প্রার্থী রয়েছেন। নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা পড়েছে সর্বোচ্চ ৫৬টি।

হলে প্রার্থীর সংখ্যা

প্রতিটি হলে ১৫টি পদে নির্বাচন হবে। ১৭টি হলে মোট ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সবচেয়ে বেশি ৫১ জন এবং বেগম খালেদা জিয়া হলে সবচেয়ে কম ২০ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচন তফসিল

তফসিল অনুযায়ী, ৮ ও ৯ সেপ্টেম্বর যাচাই–বাছাই শেষে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে। এরপরই প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments