বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকআমীরে জামায়াতের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সৌজন্য সাক্ষাৎ

আমীরে জামায়াতের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) :
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে মিস হুমা খান আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়। এছাড়া জামায়াতে ইসলামীর সংস্কার প্রস্তাব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

গত ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ আমীরে জামায়াতের প্রদত্ত ঐতিহাসিক বক্তব্যের জন্য মিস হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে আমীরে জামায়াত জাতিসংঘের প্রতিনিধিদের হাতে ‘জুলাই শহীদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই উপহার দেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments