বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশপরিত্যক্ত জমি দখলকে কেন্দ্র করে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৫

পরিত্যক্ত জমি দখলকে কেন্দ্র করে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৫

পতিত জমি দখলকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের পরিত্যক্ত জমি দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় ছিল। ওই জমিতে বিএনপি নেতা শহিদ মিয়ার সমর্থক জসিম মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণের উদ্যোগ নিলে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মিয়া বাধা দেন। এ সময় জসিম মিয়ার ছেলে রাতুলকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনার বিচার চাইতে গেলে বিএনপি নেতা শহিদ মিয়াকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল মিয়া, রাতুল, তাসলিমা আক্তার, শহিদ মিয়া ও জসিম মিয়াসহ পাঁচজন আহত হন। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শহিদ মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, পরিত্যক্ত জমিতে ঘর তুলতে গেলে আওয়ামী লীগ নেতা বাধা দেন এবং একটি শিশুকে মারধর করা হয়। পরে বিচার চাইতে গেলে তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments