সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeখেলাধুলাআইপিএল বিতর্কে ভারতের রাজনীতি ও ক্রিকেট অঙ্গনে ক্ষোভ

আইপিএল বিতর্কে ভারতের রাজনীতি ও ক্রিকেট অঙ্গনে ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়, যা মূলত দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অস্থিরতা এবং ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলায় রাজনীতির প্রভাব দিন দিন বাড়ছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা। বিসিসিআইয়ের ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের অধীনেই থাকায় বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয়, এমনকি শাহরুখ খানের পক্ষেও তা অগ্রাহ্য করা সম্ভব নয়। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে বোর্ডের এখতিয়ারভুক্ত এবং এটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সংবাদমাধ্যমেরও ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। তিনি জানান, বিশ্বের সবচেয়ে বড় লিগ পরিচালনা করার কারণে বোর্ড কর্তারা কী করা উচিত আর কী উচিত নয়, তা ভালোভাবেই জানেন। এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো যুক্তি নেই। মোস্তাফিজ একজন ক্রিকেটার এবং তিনি কোনো ঘৃণা ছড়াননি বা সহিংসতাকে সমর্থন করেননি উল্লেখ করে থারুর বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এভাবে দূরত্ব তৈরি হলে ভবিষ্যতে কেউই খেলতে আসবে না এবং তাতে শেষ পর্যন্ত ক্ষতিই হবে, তাই এই বিষয়ে ভারতের উদারতার পরিচয় দেওয়া উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments