বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলা“কেন্দ্রীয় চুক্তির তালিকা বাড়াচ্ছে বিসিবি”

“কেন্দ্রীয় চুক্তির তালিকা বাড়াচ্ছে বিসিবি”

সবশেষ বোর্ডসভায় একাধিক পরিবর্তন এনে এবার কেন্দ্রীয় চুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবশেষ বছরে ২১ জনের কেন্দ্রীয় চুক্তি থাকলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৭-এ। সবশেষ বোর্ডসভা শেষে এমনটাই জানিয়েছিল বিসিবি। আগের বছরের মতো এবারও ফরম্যাটভিত্তিক কেন্দ্রীয় চুক্তি দেবে বিসিবি। গত কয়েক বছরে তিন ফরম্যাটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছিল বিসিবি। এবার অবশ্য তেমন কোনো ক্যাটাগরি রাখা হচ্ছে না। তিন ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় না থাকায় এবারের চুক্তি শুরু হবে ‘এ’ ক্যাটাগরি থেকে। তিন ফরম্যাটের তিন অধিনায়কের সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে। এছাড়া সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ শরিফুল ইসলাম, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবরা থাকবে এই ক্যাটাগরিতে। বাকি ক্রিকেটারদের ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হবে। তবে তাদের এসব ক্যাটাগরিতে রাখা হবে ফরম্যাটভিত্তিকভাবে। ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। এখন অপেক্ষা ক্রিকেট অপারেশনস বিভাগের অনুমোদনের। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ক্রিকেটাররা- নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments