বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়“আগামীকাল উন্মোচিত হচ্ছে ১০ টাকার নতুন নোট”

“আগামীকাল উন্মোচিত হচ্ছে ১০ টাকার নতুন নোট”

আগামীকাল মঙ্গলবার নতুন নকশার এ নোট বাজারে ছাড়া হবে। নতুন ১০ টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে ছাড়া হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিমি × ৬০ মিমি। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ব্যবহার করা হয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি মুদ্রিত রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা শোভা পাচ্ছে। নোটের পেছনভাগে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মি.মি. চওড়া একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘১০ টাকা’ লেখা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে একটি See-through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হয়। এছাড়া নোটের সম্মুখভাগের উপরে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments