অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নতুন শিক্ষা আইন প্রণয়নের খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আইন প্রণয়নের উদ্দেশ্য হলো বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। খসড়া প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছে। আইনটির মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, শিক্ষার্থী ও শিক্ষকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা সম্ভব হবে। প্রচলিত শিক্ষাসংক্রান্ত আইনের বিধানগুলোকে আরও সংহত ও কার্যকর করার জন্য পরিপূরক বা সম্পূরক বিধান আনায় এই আইন প্রণয়ন করা হলো।



