মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeশিক্ষাসম্বোধনে ভিন্ন সুর: ঢাবি শিক্ষার্থীদের ‘মাননীয়’ না বলার অনুরোধ প্রধানমন্ত্রীর

সম্বোধনে ভিন্ন সুর: ঢাবি শিক্ষার্থীদের ‘মাননীয়’ না বলার অনুরোধ প্রধানমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানান, তাকে ‘মাননীয়’ সম্বোধন করার প্রয়োজন নেই। মঙ্গলবার মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে তারুণ্যের ভাবনা, উচ্চশিক্ষার উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এর আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments