সোমবার, জুলাই ২৭, ২০২৬
spot_img
Homeখেলাধুলাব্রোঞ্জ পদক জয়ে ফুলপুর ও বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করলো ইসরাত জাহান মুন

ব্রোঞ্জ পদক জয়ে ফুলপুর ও বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করলো ইসরাত জাহান মুন

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুলপুর উপজেলার সন্তান ইসরাত জাহান মুন অসাধারণ সাফল্য অর্জন করেছে। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

​সঠিক ও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পেলে এই উদীয়মান ক্রীড়াবিদ ভবিষ্যতে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার কোচ।

​সংবাদ সূত্রে জানা যায়, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর অনুশীলনের মাধ্যমে এই সফলতা এসেছে। তাকে বাছাই ও প্রশিক্ষণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোচ ইসমাইল হোসেন এবং সহযোগী মাজহারুল ইসলাম সোহেল। প্রশিক্ষণ প্রক্রিয়ার শুরুতেই যশোর থেকে মোট ৪টি ওজন ক্যাটাগরিতে চারজন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অন্যান্য প্রতিযোগীরা জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন এবং ইসরাত জাহান মুন জাতীয় পর্যায়ে ৩য় অবস্থান অর্জন করেন।

​প্রতিযোগীর সাফল্যের পেছনে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তার কোচ জানান, ভৌগোলিক দূরত্ব ও আর্থিক নানা সীমাবদ্ধতার মাঝেও তিনি নিজ খরচে যশোর থেকে এসে মাত্র ২০ দিনের মতো প্রশিক্ষণ দিতে পেরেছিলেন। দীর্ঘমেয়াদি এবং পর্যাপ্ত সময় ধরে অনুশীলনের সুযোগ না মিললেও মুনের এই অর্জন অত্যন্ত গৌরবজনক। তিনি মনে করেন, নিয়মিত এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে এই উদীয়মান খেলোয়াড় ভবিষ্যতে দেশের জন্য এক অনন্য সম্পদে পরিণত হবে।

​একই সাথে তিনি ঠাকুর বাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক বদরুজ্জামান স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুদে এই ক্রীড়াবিদকে নিজের সন্তানের মতো অভিভাবকত্ব দেওয়া, উৎসাহ প্রদান ও সার্বিক খোঁজখবর রাখার জন্য শিক্ষক বদরুজ্জামান স্যারকে ধন্যবাদ জানানো হয়।

​স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্টজনেরা মনে করছেন, ফুলপুরের মতো তৃণমূল এলাকা থেকে উঠে আসা এমন প্রতিভা সঠিক পৃষ্ঠাপোষকতা পেলে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments