রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদির হত্যাকারী ফয়সালের ভিডিও ইস্যুতে ডিএমপি কমিশনারের মন্তব্য

হাদির হত্যাকারী ফয়সালের ভিডিও ইস্যুতে ডিএমপি কমিশনারের মন্তব্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বসুন্ধরা পেপার ক্র‍্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নো-কমেন্টস’। ভিডিওটি পরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেওয়া হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং হুমকির মাত্রা বিশেষ পুলিশ (এসবি) যাচাই করে। যাচাইয়ের পর যখন এসবি রিপোর্ট দেয় যে কোনো প্রার্থী বা ব্যক্তির জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন গানম্যান বা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়। তিনি আরও বলেন, কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আগামীতেও কোনো প্রার্থী বা ব্যক্তি জীবনের ঝুঁকির কথা জানালে যাচাই শেষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার পুলিশ কমিশনার উল্লেখ করেন, আমাদের দেশের সীমিত রিসোর্সের কারণে সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়, তাই ভোটকেন্দ্র পাহারা এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিরোধকে প্রাধান্য দিয়ে রিসোর্সকে ব্যালেন্স করতে হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments