শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeসারাদেশতিন ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

তিন ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে। শিক্ষার্থীরা জানায়, পুলিশ তাদের বিচারের আশ্বাস দেওয়ায় তারা সড়ক অবরোধ তুলে নেয়। তারা একটি স্মারকলিপিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে বলেও জানায়। অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী রুমা বলেন, সাকিব একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন। মাদক সেবনের প্রতিবাদ জানাতে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখনও খুনিরা ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে শিক্ষার্থীদের চাপে পুলিশ সরে আসে। সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের অনুরোধেও শিক্ষার্থীরা সাড়া দেয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments