বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকগোপন নজরদারি থেকে মধ্যরাতের অভিযান: যেভাবে মাদুরোর পতন ঘটাল যুক্তরাষ্ট্র

গোপন নজরদারি থেকে মধ্যরাতের অভিযান: যেভাবে মাদুরোর পতন ঘটাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা হঠাৎ করে ঘটেনি। মাসের পর মাস নজরদারি, গোপন প্রস্তুতি ও মহড়ার পর গভীর রাতে আকস্মিক অভিযান চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক হন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত কয়েক মাস ধরে মাদুরোর চলাচলের প্রতিটি ধাপ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে ছিল। ভেনেজুয়েলা সরকারের ভেতরের একটি সূত্রসহ ছোট একটি নেটওয়ার্ক মাদুরোর প্রতিটি খুঁটিনাটি তথ্য যুক্তরাষ্ট্রকে সরবরাহ করত। সিআইএর একজন ঘনিষ্ঠ তথ্যদাতা ছিলেন, যিনি মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযান চলাকালে সঠিক অবস্থানের তথ্য দিতে প্রস্তুত ছিলেন। ডিসেম্বরের শুরুতে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামে চূড়ান্ত করা হয় এই মিশন। কয়েক মাসের বিস্তারিত পরিকল্পনা ও গোপন মহড়ার ফল ছিল এই অভিযান। ডেল্টা ফোর্সসহ মার্কিন এলিট বাহিনী মাদুরোর নিরাপদ বাসভবনের হুবহু প্রতিকৃতি তৈরি করে সেখানে প্রবেশের অনুশীলন চালায়। চার দিন আগেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেও অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করা হয়। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, ক্রিসমাস ও নববর্ষের মধ্যবর্তী সময়েই সবুজ সংকেত পেলেই অভিযানে নামার প্রস্তুতি ছিল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে প্রেসিডেন্টের চূড়ান্ত নির্দেশ আসে। এরপর আকাশ, স্থল ও সমুদ্রপথে দুই ঘণ্টা ২০ মিনিটের সমন্বিত অভিযান চালানো হয়। এর আগে কয়েক মাসে হাজার হাজার মার্কিন সেনা অঞ্চলটিতে মোতায়েন করা হয়, অবস্থান নেয় বিমানবাহী রণতরী ও বহু যুদ্ধজাহাজ। এটিকে গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments